আলফাডাঙ্গায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মো. নুরুল আমিন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর