করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই সেখানে টিকা পৌঁছার পর অনেক মানুষই টিকা নিতে দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু সিয়াটলের ৯০ বছর বয়সী ফ্রান গোল্ডম্যান নামে এক নারী সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন। এখন শীতকালে তুষারে ঢেকে আছে চারদিক। তার ভিতর দিয়ে টিকা নিতে তিনি ৩ মাইল পথ পায়ে হেঁটে গিয়েছেন হাসপাতালে বা ক্লিনিকে। আবার ওই পথ হেঁটে বাসায় ফিরেছেন। ফলে তাকে তুষারঢাকা মোট ৬ মাইল পথ হাঁটতে হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে লুফে নিয়েছে মিডিয়া।
তিনি সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটনে এই টিকা পর্যাপ্ত। ফলে তিনি টিকা নেয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছিলেন। তিনি এবং তার মেয়ে রুথ অনেকবার টিকা নেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা সফল হননি। শেষ পর্যন্ত বিশ্ব ভালবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারি দিন শিশুদের একটি হাসপাতালে তিনি সুযোগ পেয়ে যান। কিন্তু এক্ষেত্রে বড় এক সমস্যা ছিল। তুষারপাতের পূর্বাভাস যেন চ্যালেঞ্জ হয়ে সামনে এলো।
গোল্ডম্যান বলেন, তুষারপাতের পূর্বাভাস ছিল এবং বেশ কিছু ক্লিনিক ওই সপ্তাহের শেষে তাদের কার্যক্রম বন্ধ করে রাখবে এমন খবর পেলাম। তাই শনিবার ঘুম থেকে উঠি। বাইরে তখন ৬ থেকে ৮ ইঞ্চি তুষার পড়েছে। আমি আবার চেক করে দেখলাম ক্লিনিক খোলা কিনা। কিন্তু কোনো উত্তর পেলাম না। একজন নাগরিক হিসেবে, আমাদের সবার মধ্যে রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি করা গুরুত্বপূর্ণ, যাতে আমরা আবার জীবনে ফিরতে পারি।
বার্তাবাজার/ভি.এস