সেন্টমার্টিন নীল দিগন্ত রিসোর্টে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিন নীল দিগন্ত রিসোর্টে বাদশা উরুফে বাচ্চুমিয়া নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ছিলেন।

সোমবার (২২ ফেব্রুয়ারী) নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজের ১৭ নাম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নীল দিগন্ত রিসোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর বার্তা বাজারকে জানান, গতকাল ২১ ফেব্রুয়ারী ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ৮ জনের একটি টিম সেন্টমার্টিন ভ্রমনে এসে নীল দিগন্ত রিসোর্টের রুমে উঠে। কয়েক ঘন্টা পর বিকেলে বাদশা উরুফে বাচ্চু মিয়ার বুকে হালকা ব্যাথা অনুভব হলে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। রাতে খাবার সেরে ঔষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে সৈকতে ঘুরতে যেতে এক সহকর্মী তাকে ডাকতে গেলে তার মুখে ফেনার অস্থিত্ব দেখে চিৎকার শুরু করলে আমারা গিয়ে দেখি বাচ্চু মিয়া মারা গেছেন।

বিস্তারিত জানতে বাচ্চু মিয়ার সাথে থাকা স্বপন মিয়ার মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন রকম মন্তব্য করতে অপারগতা জানান।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাসুদুর রহমান বার্তা বাজারকে জানান- নীল দিগন্ত রিসোর্ট থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করেছে। উদ্ধার কালে মৃত দেহের মুখে ফেনার অস্থিত মিলেছে। এসময় কটেজের অন্য একটি কক্ষে স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মঈনুল অবস্থান করছিলেন। প্রাথমিক ভাবে তিনি এটিকে স্ট্রোক জনিত কারনে মৃত্যু হয়েছে বলে ধারনা করেছেন।

দুপুর ১২ টার দিকে লাশ পোস্ট মর্টেমের জন্য টেকনাফ থানা হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর