বিমান দুর্ঘটনায় মেক্সিকোর ৬ সেনা সদস্য নিহত

মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় দেশটিতে ছয়জন সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা ছয় জন মিলে বিমানটিতে ভ্রমণ করছিলেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা সচিবালয় থেকে এসব তথ্য জানা যায়।

সচিবালয়ের তথ্য মতে, মেক্সিকোর ভারাক্রুজ রাজ্যে ইমিলিয়ানো জাপাটা থেকে উড্ডয়ন করার পর গ্রীনিচ মান সময় ১৫৪৫ টার দিকে এয়ারফোর্স লেয়ার জেট ৪৫ নামের এ বিমান বিধ্বস্ত হয়।

সচিবালয়ের তদন্ত কমিশন এ দুর্ঘটনার কারণ উৎঘাটন করতে সেনা ও বিমানবাহিনীর বিশেষজ্ঞ দলের অনুসন্ধান চালাবে। এসব সামরিক সদস্যের পরিচয়ের ব্যাপারে বা তারা কেন ওই বিমানে ভ্রমণ করছিলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সচিবালয় জানায়, ‘আমাদের নিহত হওয়া সেনা কমরেডের জন্য আমরা গভীর ভাবে শোকাহত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর