তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ঢাকা আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।

সোমবার (২২ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছাবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশনার।

এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশে তিন দিন অবস্থান করবেন। এসময় তিনি বাংলাদেশ বিমানবাহিনী ও সেনাবাহিনী প্রধানগণ এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনী ও সেনাবাহিনী প্রধানগণ এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিান বাংলাদেশ প্রধান বিমান ঘাটিগলো পরিদর্শন করবেন। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বানের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ভারতীয় প্রতিনিধিদলও ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর