৫৭ লাখ কৃষকের মাঝে ৩৭২ কোটি টাকার প্রণোদনা

কৃষি মন্ত্রণালয় থেকে চলতি ২০২০-২১ অর্থবছরে প্রায় ৫৭ লাখ কৃষকের মাঝে ৩৭২ কোটি টাকার প্রণোদনা দিয়েছে। এই প্রণোদনার আওতায় আছে ২৩ লাখ ৬৪ হাজার বিঘা জমি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি হতে এসব তথ্য জানা যায়।

কোভিড-১৯ ও বন্যায় কতৃক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবঙ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের এ প্রণোদনার আওতায় আনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রণোদনার আওতায় রয়েছে বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বরাদ্দ থেকে এ প্রণোদনা বিতরণ করা হয়েছে।

মোট টাকার মধ্যে করোনা ও বন্যার ক্ষতি পুষাতে দেয়া হযেছে ১১২ কোটি টাকার প্রণোদনা। রবি মৌসুমে মুগ, মাসকলাই, সূর্যমুখী, ভুট্টা, সরিষা প্রভৃতি উৎপাদন বৃদ্ধিতে দেয়া হয়েছে ৯০ কেটি টাকার প্রণোদনা। এছাড়া, বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে বীজ সহায়তা বাবদ ১৩৬ কোটি টাকা, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে ২৫ কোটি টাকা ও ৬১ জেলায় সমলয়ে হাইব্রিড বোরো ধান চাষের জন্য ৯ কোটি টাকার প্রণোদনা বিতরণ করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর