কলাপাড়ায় নব-নির্বাচিত মেয়রকে সংবর্ধনা

পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে নব-নির্বাচিত কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, সহ-সভাপতি হাজী মোঃ নাসির উদ্দিন, সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক, সদস্য মাঈন উদ্দিন আহমেদ, সদস্য আল-আমীনসহ অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কলাপাড়া পৌরবাসী আমাকে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত করেছে এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতেও কলাপাড়া পৌরবাসী তার পাশে থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আগামী পাঁচ বছরের মধ্যে কলাপাড়া পৌর শহরকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন মো. মশিউর রহমান। পরে নব-নির্বাচিত মেয়রকে সংবর্ধনার ক্রেষ্ট উপহার ও লাল-সবুজের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক এইচ. আর মুক্তা।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর