৯৯ এ অপরাজিত কনওয়ে, অস্ট্রেলিয়ার সামনে কঠিন লক্ষ্য

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে নিউজিল্যান্ড।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৮৫ রান। দলের বিপর্যয়ে দুর্দান্ত ইনিংস খেলেন ডেভন কনওয়ে। কিন্তু ১ রানের আক্ষেপে পুড়ছেন তিনি। ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বলে নিউজিল্যান্ড। রানের খাতা না খুলে ফিরেন মার্টিন গাপটিল। তাকে ফেরান ড্যানিয়েল সামস। এরপর ১ রান করে ঝাই রিচার্ডসনের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন টিম সেইফার্ড।

নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান সামস। ১২ রান করে ফিরেন তিনি। এরপর দলের হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ৪র্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন।

২০ বলে ৩ ছয়ে ৩০ রান করে মার্কাস স্টয়নিসের বলে ফিলিপস ফিরলে এই জুটি ভাঙে। এরপর মাঠে নেমে ঝড়ো ইনিংস খেলেন জিমি নিশাম। তিনি ১৫ বলে ৩ ছয়ে ২৬ রানের ইনিংস খেলে রিচার্ডসনের দ্বিতীয় শিকার হন।

তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কনওয়ে। তিনি ৫৯ বলে ১০ চার ও ৩ ছয়ে ৯৯ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ৭ রানে অপরাজিত ছিলেন মিচেল স্যান্টনার। তাদের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে নিউজিল্যান্ড।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর