দলকে শুভকামনা জানিয়ে মাকে নিয়ে দেশ ছাড়লেন সাকিব

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব। সঙ্গে ছিলেন মা শিরীন আক্তারও। নিউজিল্যান্ড সফরে না খেললেও দলকে শুভকামনা জানিয়েছেন সাকিব।

দেশ ছাড়াও আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, অবশ্যই মিস করব। খেলতে পারলে ভালো লাগত। এখন আসলে কিছু করার নেই। দলের জন্য শুভকামনা রইল। দেখা যাক কী হয়।

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর