লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে মহিলাসহ ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো একজন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে পুলিশ বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডানপাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আবদুল করিম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর