মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেওয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে আটক করে গোসাইরহাট থানা পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্র‌ে জানা যায়, লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) মাগরিবের নামাজ শেষে চা তৈরী করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক (৪০) কুঠার দিয়ে মাথায় কোপ দেয়। পরে তাঁনাকে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বার্তা বাজারকে জানান, জমি লিখে না দেওয়ায় কুঠার দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এঘটনায় নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আসাদ গাজী/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর