গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ৭৮ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৭৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৪ হাজার ৪৬৬ জন। তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।

রোববার (২২ ফেব্রুয়ারি)সকালে করোনাভাইরাস বিষয়ক এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৯৯টি। তবে বাকি তিনটি ল্যাবে এদিনে কোনো নুমনা পরীক্ষা করা হয়নি। ল্যাবগুলো হলো-১) জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি, ২)ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব।

সিভিল সার্জন জানান, চট্রগ্রামে গত ২৪ ঘণ্টা নতুন শনাক্ত হয়েছে ৭৮ জন আক্রান্ত। ১ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কেউ মৃত্যুবরণ করেননি। আর নতুন সনাক্তদের মধ্যে নগরে ৬২ জন এবং উপজেলায় ১৬ জন।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর