মাওয়া ঘাটে রাজধানীগামী মানুষের ঢল

শুক্রবার থেকে শুরু হওয়া টানা তিনদিনের ছুটি শেষ গ্রামের বাড়ী ও আন্তীয়-স্বজনের কাছ থেকে রাজধানীর শহর ঢাকাতে ফিরছি কর্মমূখী মানুষ। এতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে নেমেছে মানুষের ঢল।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে লঞ্চ, ফেরি ও স্পিড বোটে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করছেন রাজধানীমুখী মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনদিনের এ লম্ব ছুটি শেষে রাজধানীর শহর ঢাকাতে ফিরতে নদী পার হতে দেখা গেছে যাত্রীদের লম্ব লাইন। স্পিড বোটে পার হতে ভিড়ের মাঝে টিকিট কাটতে পারলেও স্পিড বোডের অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।

অপরদিকে ফেরিপারাপারের জন্য ঘাটে অপেক্ষায় আছে শত শত বাস, ট্রাক, প্রাইভেটকারসহ যাত্রী ও চালকেরা। এতে দীর্ঘ জ্যাম বাধছে ঘাটে।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ভোর থেকেই লম্বা ছুটি শেষে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষ ছুটছেন কর্মস্থলে। আর তাতেই নৌরুটে নেমেছে মানুষের ঢল।

খুলনা থেকে কর্মস্থল ঢাকাতে ফেরা যাত্রী সাহরিয়ার হৃদয় বলেন, আমাদের বাড়ীতে বা কর্মস্থলে ফিরতে এই ফেরিতেই পার হতে হয়। বিভিন্ন ছুটিতে বাড়ী যেতে হলে এমন ভুগান্তিতে পরতেই হয়। আর তাও যদি এমন লম্বা ছুটি পরে তাহলে তো কোনো কথাই নাই। কখন ঘাট পার হবো তার নির্দিষ্ট সময় বলা মুশকিল।

এদিকে বিআইডব্লিউটিসি বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন বলেন, তিনদিনে সরকারি ছুটি শেষ হওয়ায় কর্মমূখী মানুষের চাপ একটু বেশিই। এমন ছুটি পরলে এমনটা সবসময়ই হয়ে থাকে। সর্বক্ষনিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের মধ্যে দিয়ে নৌরুটে যাত্রী পার হচ্ছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর