নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজ্জাকিরের মৃত্যুতে বসুরহাট পৌর এলাকায় মির্জা কাদের ও মিজানুর রহমান বাদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) উভয় পক্ষই মানববন্ধনের ঘোষণা দেন।
জানা যায়, পৃথক সংবাদ সম্মেলনে মেয়র কাদের মির্জা সোমবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা গেইটে মানববন্ধন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল একই দিন বিকাল ৩টায় বসুরহাট রুপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন।
এই ঘোষণার পর থেকে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর জানান পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নোয়াখালীর বসুরহাট পৌরসভা এলাকায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
বার্তাবাজার/এসজে