কক্সবাজারে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা নাগাদ কক্সবাজার সরকারী কলেজ গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন (র্যাব-১৫) এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
ধৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মীর কাশেমের ছেলে মো. ইসমাঈল (৪০), কক্সবাজার সদরের খরুলিয়া কোনার পাড়া এলাকার মো. মনসুর আলমের স্ত্রী কমলা বেগম (৩০) ও কুতুপালং ২০নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এস-৩,বি/৫ এর বাসিন্দা মোঃ জাবেরের স্ত্রী নুর নাহার (৩২)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সরকারী কলেজ এলাকায় ইত্যাদি রহিম ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালনোর সময় ধাওয়া করে রোহিঙ্গা নারীসহ তিন মাদক কারবারীকে আটক আরে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ ধৃতদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা।
বার্তাবাজার/হৃ.আর