‘মানবিক পুরস্কার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

ডেস্ক রিপোর্ট: গত বছরের মে মাসে বাংলাদেশের কক্সবাজারে ভিন্নরকম এক কাজে এসেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের সার্বিক পরিস্থিতি এবং খোঁজ-খবর নেওয়াই ছিল তার উদ্দেশ্য।

ইউনিসেফের পক্ষে বিশ্বব্যাপী শরণার্থী শিশুদের জন্য একই কাজ করে চলেছেন এই বলিউড-হলিউড অভিনেত্রী। এবার এলো এগুলোর স্বীকৃতি।
সামাজিক ইস্যু ও শিশুদের জন্য সোচ্চার কণ্ঠের জন্য ‘ড্যানি ক্যায় হিউমেটেরিয়ান পুরস্কার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা। ইউনিসেফের আমেরিকান অংশের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হবে।

এক টুইটে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। লেখেন, ‘এমন পুরস্কারের জন্য মনোনীত করায় সম্মানিত বোধ করছি। ইউনিসেফের সঙ্গে বিশ্বব্যাপী শিশুদের জন্য আমার এ কাজ নিজের কাছে অনেক কিছু।’চলচ্চিত্রের পাশাপাশি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা। গত মাসেও একই কারণে ইথিওপিয়া সফরে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই তারকা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর