সিংগাইর ভাষা শহীদ রফিক সেতু পর্যটন কেন্দ্রে পরিণত

জাতীয় দিবস, ঈদ, ছুটির দিন সাধারণ মানুষের কাছে মানিকগঞ্জ-ঢাকা সংযোগকারী সিংগাইরের ভাষা শহীদ রফিক সেতু যেনো একটি পর্যটন কেন্দ্রে রূপ নেয়। ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর এপার-ওপার গড়ে ওঠা কল-কারখানার যুবক-যুবতী, নারী-পুরুষের ছুটির দিনে ঘুরে বেড়ানোর জন্য সেতুটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

বিভিন্ন উৎসব, জাতীয় দিবস ও ছুটিরদিন শুক্রবার বিকালে কল-কারখানার শ্রমিক, স্থানীয় শিশু, কিশোরসহ সাধারণ মানুষের আনাগুনা বাড়ে।সেতুকে ভিত্তি করে দুই পাশেই গড়ে ওঠেছে উন্নত মানের রেস্টুরেন্ট, বসে হরেক রকমের দোকান, বেলুন, খেলনা, নাগরদোলাসহ মনোরঞ্জনের অনেক কিছুই।

ছবি-বার্তা বাজার

পর্যটকদের কেন্দ্র করে নদীতে ইঞ্জিন বোটের ব্যবস্থা আছে যেখানে সমান্য মূল্যে নৌকা ভ্রমণের আনন্দও উপভোগ করা যায়। গ্রামীণ খোলামেলা পরিবেশে একটু আনন্দ উপভোগের জন্য অনেকেই এখানে এসে সময় কাটান। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে আনন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখার কাজ।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজও মানুষের ভীড় চোখে পড়ার মতো। ঘুরতে আসা অনেকের সাথে কথা বলে জানা যায়, সিংগাইর উপজেলা কোন পার্ক বা ভ্রমণকেন্দ্র না থাকায় একটু আনন্দ নিতে এই সেতু ও সেতু এলাকায় আসা। ছেলে-মেয়েদের সময় দিয়ে ঘুরাঘুরি এই পরিবেশে ভালোই উপভোগ করা যায়।

তবে এই এলাকায় ভালো মানের একটা পার্কের খুব প্রয়োজন। যেখানে ছেলে-মেয়েরা আনন্দ করে একদিন কাটাতে পারে।

শহীদ রফিক সেতুর আশপাশেই ভাষা শহীদ রফিকের নামে একটা পার্ক স্থাপনের এবং সেতুর টোল তুলে দেয়ার জোর দাবি জানান ঘুরতে আসা স্থানীয়রা।

মিলন মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর