কালীগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার পিরোজপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক দুটির চালক ট্রাকের মধ্যে আটকা পড়ে।

আহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার ওলিয়ার রহমানের ছেলে রাসেল ও নওগা জেলার ইসলামের ছেলে নুর হুদা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী ভুষি বোঝাই ট্রাকের চাকা পামসার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী সার বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আটকা পড়া দুইজনকে উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভির্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বার্তা বাজারকে জানান, ট্রাক দুটির চালক আহত হয়েছে। তাদের উদ্ধার করে একজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যজনকে যশোরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বারবাজার তেল পাম্পের কাছে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজর/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর