সাংবাদিক মুজাক্কিরের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশীর হাটে পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা।

এসময় এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করা হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাকিলুজ্জামান, টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মাসুদুর রহমান রাসেল, সদস্য সচিব শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক আলিফ প্রমুখ। এসময় ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর