সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে আটক-১

নিউজ ডেস্কঃ নকল ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডিসহ বিভিন্ন দলিল দিয়ে ফেইসবুক আইডি হ্যাক চক্রের সক্রিয় সদস্য সালমান মোহাম্মদ ওয়াহিদ(২৪) কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি)র কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ দুপুরে তাকে আটক করা হয়। সে জেলার ডবলমুরিং উপজেলার কমার্স কলেজ রোড এলাকার মো. আব্দুল মতিনের ছেলে।

গত ২৬’মে পাঁচলাইশ থানায় ইসতিয়াক হাসান নামে একজন ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ১৭/১৮/২৪/২৫/৩৪/৩৫ ধারায় সালমান মোহাম্মদ ওয়াহিদকে বাদি করে একটি মামলা দায়ের করেন ।

মামলায় উল্লেখ করেন, হ্যাকার সালমান মোহাম্মদ ওয়াহিদ, ফেইসবুক হ্যাকার গ্রুপ দ্যা ডারটি এনোনিমাস আর্মি এর অন্যান্য সদস্যদের ব্যবহার করে হ্যাকারের পি-নাইন মোবাইল ডিভাইস দিয়ে তাহার স্ত্রীর একটি ফেইসবুক আইডি হ্যাক করে এবং অপর আরও একটি আইডি হ্যাক করে প্রিটেন্ডিং রিকোয়েস্ট দিয়ে ডিজেবল করে। যাহা ইসতিয়াক হাসান (মামলার বাদী) বিভিন্ন লোক মারফত এবং ফেইসবুক , জি-মেইল ম্যাসেজের এলার্ট এর মাধ্যমে জানতে পারেন মর্মে এজাহারে উল্লেখ করেন। হ্যাকার সালমান ও তার গ্রুপের কিছু সদস্য বাদীর স্ত্রীর নামে বিভিন্ন ফেইক আইডি খুলে তাহার স্ত্রীর নামে মিথ্যা কুৎসা রটাইতেছে এবং তার সম্মানহানি করে ।

গত ১১ই মে বাদীর স্ত্রীর ফেইসবুক আইডির বিপরীতে নকল ডেথ সার্টিফিকেট বানিয়ে ফেইসবুক কে রিপোর্ট করে যে, বাদীর স্ত্রী জীবিত নেই। তাই ফেইসবুক কর্তৃপক্ষ ঐ রিপোর্টের প্রেক্ষিতে বাদীর স্ত্রীর কাজ থেকে ফেইসবুক এক্সেস নিয়ে ফেলে। তার পর থেকে বাদীর স্ত্রীর আইডির পাশে মৃত ব্যাক্তির ফেইসবুক আইডির মত Remembering চলে আসে। আটক সালমান মোহাম্মদ ওয়াহিদ এর মোবাইল পর্যালোচনায় দেখা যায় সে ফটোশপের মাধ্যমে বিভিন্ন নামে-বেনামে বেশ কয়েকটি নকল ডেথ সার্টিফিকেট, এনআইডি, পাসপোর্ট, বার্র্থ সার্টিফিকেট, স্কুল কলেজের আইডিসহ বিভিন্ন দলিল তৈরি করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, মূলত সে মেয়েদের বিভিন্ন ফেইসবুক একাউন্ট ও ফেইসবুক গ্রুপ হ্যাক করে এবং অন্যান্য মেয়েদের ফেইসবুক একাউন্ট গুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করে।

আজ সিএমপি’র কাউন্টার টেরোরিজমের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিএমপি’র ফেসবুক পেইজে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সালমান নিজে Chittagong Cyber Security & Support- CCSSÓ নামে একটি সাইভার সলিউশ্যান এর Founding Director.বলে জানা গেছে। ও জাল সৃজনকৃত ডেথ সার্টিফিকেট জব্দ করা হয়েছে। মামলাটি কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেন তদন্ত করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর