কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের একুশের একুশ উদযাপন

একুশের একুশ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা কমিশনার ভূমি ও রাজস্ব পাঠাগারের সভাপতি নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাংবাদিক আশেক মেহেদী, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য ভঞ্জ চৌধুরি, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ।

অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিমের স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থী শাহারিন নিগার, কবিতা আবৃত্তি করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার, শাহাজান কবির শান্ত, ইলা দেবী মল্লিক, শিক্ষার্থী শারমিন আহমেদ এশা, খুলনা বেতারের শিল্পী শিক্ষক কণিকা রাণী, নিবিড় মেহেদী, পরমা দাস দ্যুতিসহ বিভিন্ন শিল্পীবৃন্দ।

শেখ শাওন আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর