রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোঃ হাদী রনি (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াকান্দি সড়কের সাধনা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাদী রনি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে। নিহত রনি ঢাকার তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলো।
এলাকা সূত্রে জানা যায়, রনি ও তার স্ত্রী সুমাইয়া বেগম মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়িতে আসছিলো। বাড়িতে পৌঁছানোর আগে ঠিক আড়াই কিলোমিটার দূরে বালিয়াকান্দির সাধনা সিনেমা হলের কাছে পৌঁছালে মোটরসাইকেলের পাশে থাকা ব্যাগ ছিড়ে পড়ে যায়।
তাৎখনিক রনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হাড়িয়ে সাধনা সিনেমা হলের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়। পাশের ফায়ার সার্ভিসের সদস্যরা রনিকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর