বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে থেমে থেমে চলছে গাড়ি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সায়দাবাদ-কড্ডা-হাটিকুমরুল মহাসড়কে থেমে থেমে চলছে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী দূরপাল্লার যানবাহন। ক’দিন ধরেই এই সমস্যা দেখা গেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) ও এর ব্যতিক্রম ঘটেনি।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সেতুর পশ্চিম পাড়ে গিয়ে দেখা যায়, কড্ডা পুলিশ ফাঁড়ির পশ্চিমে কোনাবাড়ি থেকে নলকা সেতু পার হয়ে সিমান্ত বাজার পর্যন্ত যানবাহনের ধীর গতি রয়েছে। তবে থেমে থেমে যানজটের কারনে খুব একটা অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়নি চালক-যাত্রীদের।

অন্যদিকে, হাটিকুমরুল মোড় থেকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের চাইন্দাইকোনা জোড়া ব্রিজ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বার্তা বাজারকে জানান, মহাসড়কের কড্ডা নামক স্থানে ফ্লাইওভারের কাজ চলমান থাকায় কিছুটা ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে ধীর গতি থাকলেও বড় ধরনের যানজট হয়নি। এছাড়া মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল পুলিশ দায়িত্ব পালন করছে।

এম এ মালেক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর