পাবনা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় জাগ্রত করতে হবে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। ভাষা আন্দোলনের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। টেকসই উন্নয়ন ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে একুশের চেতনার বিকল্প নাই।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়’র পরিচালনায় বক্তব্য দেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না, সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর