হেড ফোন দিয়ে গান শুনার সময় মোবাইল বিস্ফোরণে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোবাইল ফোন বিস্ফোরণে সাজু মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চকেরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাজু ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।

জানা যায়, সাজু তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জে লাগিয়ে হেড ফোন দিয়ে গান শুনতে থাকে । এক পর্যায়ে ফোনটি বিস্ফোরণ হলে তার বুকে ক্ষত হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মোবাইলটি কোন কোম্পানির তা এখনও জানা যায়নি। তবে ফোনটির আনুমানিক দাম দেড় হাজার টাকা হবে বলে জানা যায়।

বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে ময়নাতদন্ত ছাড়াই সাজুর মরদেহ দাফন করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর