গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কিরের দাফন সম্পন্ন (ভিডিওসহ)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত বার্তা বাজারের নোয়াখালী জেলার নিজস্ব প্রতিবেদক বুরহান উদ্দিন মুজাক্কিরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এরপর তার মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবার তার মরদেহ নিয়ে নিজ গ্রামে পৌছালে একই দিন রাত সাড়ে ৮ টায় তার জানাযার নামাজ সম্পন্ন হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ছবি-ভিডিও থেকে সংগৃহীত

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়। হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় বার্তা বাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর