বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও অমর একুশে গানের রচয়িতা আব্দুল গফফার চৌধুরী বলেছেন, “১৯৫২ সালের মতো বর্তমান শিক্ষক সমাজ, ছাত্র ও বুদ্ধিজীবীদের কে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে হবে।”
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন তিনি।
তিনি আরো বলেন, “সাহিত্যে এই বাংলাকে যেভাবে প্রতিষ্ঠা করা গেছে সেভাবে চিকিৎসাশাস্ত্র আইনশাস্ত্রসহ অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠা করা যায়নি। অন্যান্য কোনো সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার কিভাবে বৃদ্ধি পাবে সে লক্ষে আমাদের কাজ করতে হবে।”
শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক সুরাইয়া আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার কুমার।
সভাটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম। সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন।
বার্তাবাজার/হৃ.আর