রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দরে ভিআইপি গেট এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তার নাম কিবরিয়া (১৬)।

এরপর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শহীদ হোসেনের ছেলে। সে উত্তরখান বালুর মাঠ এলাকায় থেকে চালাবনে একটি মোটর গ্যারেজে কাজ করতো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর