নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কোভিড-১৯ ফ্রি রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা।
এ সময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জিন্নাহ, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমার, চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর সোলায়মান আলী সহ পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের উদ্বোধক জাহেদুল ইসলাম ভোলা বলেন,পল্লীশ্রী উন্নয়ন সংস্থা একটি সেচ্ছাসেবী সংস্থা হিসাবে কোভিড-১৯ রেজিষ্ট্রেশন শুরু করছে যা খুবি ভালো উদ্যোগ। তিনি সবাইকে ফ্রী রেজিষ্ট্রেশন জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে অনন্যদের মধ্য বক্তব্য রাখেন চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন জিন্নাহ, পল্লশ্রী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমারসহ আরো অনেকে।
রবিন খান/বার্তাবাজার/ভি.এস