অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।
জানা যায়, চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার জনগণকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভ্যাকসিন নেয়ার দৃশ্য টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যে অন্তত ৬০ হাজার ডোজ ভ্যাকসিন দেয়া সম্পন্ন হবে বলা আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভ্যাকসিনবিরোধী কয়েকজন বিক্ষোভকারী এ কার্যক্রম শুরুর বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) মরিসনের পাশাপাশি কয়েকজন স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়া হয়। অস্ট্রেলিয়ার পধান নার্স প্রফেসর অ্যালিসন ম্যাকমিলান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা প্রফেসর পল কেলিও ভ্যাকসিন নিয়েছেন।
বার্তাবাজার/ভি.এস