শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথ ভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় রংপুরে ছয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন এর মোবাইল কোর্ট।
জেলা প্রশাসনএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এর নেতৃত্বে পতাকা পরিদর্শন দল কর্তৃক রোববার বিকেলে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে যথাযথভাবে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
এসময় সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাজফার্মা, পপুলার-১, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবএইড ক্লিনিক ও সেবা প্যাথোলজিক্যাল সেন্টারকে ৬ টি মামলায় মোট ২৭০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রকি আহমেদ/বার্তাবাজার/পি