দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো মানিকনগরের আগুন

টানা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে রাজধানীর মানিকনগরে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা। তাদের ৯ টি ইউনিট চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে কুমিল্লা পট্টি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ আগুন ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফয়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পট্টি বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে। আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর