আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নান্দাইল উপজেলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দিনব্যাপী এই ক্যাম্পেইনে ৬২০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এসময় তাদেরকে মানুষের প্রয়োজনে নিয়মিত রক্ত দিতে উৎসাহিত করেছে উদ্যোগতারা।
জানা গেছে, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি নামে একটি সংগঠন এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্ত সরবরাহ করে থাকে। রবিবার তাঁরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সদর ইউনিয়নের রসুলপুর মুক্ত বাজারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে।
সংগঠনের সদস্য কবির হোসেন মামুন জানায়, আজকে আমরা ৬২০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। তখন তাদেরকে নিয়মিত মানুষের প্রয়োজনে রক্ত দিতে উৎসাহিত করা হয়েছে।
এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) ময়মনসিংহ জেলা সভাপতি ডা: মতিউর রহমান ভূইয়া। এসময় অতিথি হিসেবে নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক, সমাজসেবক সাইদুর রহমান, আবুল কাসেম, আমিনুল ইসলাম ভুলু, শিক্ষক আসাদুল্লাহ কিরন এবং সংগঠনের সদস্য আবির হোসেন, রকি ভর্মন, জীবুন্নাহার মুন্নি, হাদিস খান, রবিন মিয়া, নোমান হৃদয়, আয়মান প্রমূখ উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/পি