অর্থের অভাবে বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা চালু করার প্রস্তাব করলে কোনো সদস্য রাষ্ট্রীয়ভাবে বিরোধিতা না করলেও অর্থের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, টাকার জন্য এটা আটকে আছে। আমরা টাকা দেয়ার অঙ্গীকার করতে পারিনি। কারণ অনেক টাকা!
রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়ে মন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
মোমেন বলেন, ভাষাভাষীর দিক থেকে বাংলা পঞ্চম বৃহত্তম ভাষা। প্রায় ৮৭ কোটি লোক এই ভাষায় কথা বলে থাকে। বাংলাকে দাপ্তরিক ভাষা করার ক্ষেত্রে জাতিসংঘের কোনো আপত্তিছিলো না এখনো নেই। কিন্তু জাতিসংঘ টাকা চাইছে এবং একটি বিরাট অঙ্কের টাকা দাবি করেছে তারা।
কত টাকা চাইছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিবছর ৬০০ মিলিয়ন ডলার ( প্রায় পাঁচ হাজার কোটি টাকা)।’ মন্ত্রী জানান, জার্মানি, ভারত ও জাপান চেয়েছিল তাদের ভাষা ব্যবহার করার জন্য; কিন্তু কেউই টাকা দিতে রাজি হয়নি।
বার্তাবাজার/ভি.এস