ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা নির্বাচনকে ঘিরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

রোবাবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমান ও আশরাফুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সংগঠিত হয়। এসময় ফজলুর রহমানের বাড়িঘর ভাংচুর, লুটপাট করা হয় বলে অভিযোগ ওঠেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাকা গুলি করে। ঘটনাস্থল থেকে পুলিশ কাউন্সিলর প্রার্থী আশরাফুলকে আটক করে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব সার্কেলের এএসপি রেজওয়ান দীপু জানান, পৌর নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাকা গুলি করে। পরে কাউন্সিলর প্রার্থী থানায় এনে শান্তি রক্ষার্থে ফজলুর রহমান ও আশরাফুল আলমের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ পরিস্থিতিতে এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর