শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে গত ১০ জুন “শ্যামনগরের নিখোঁজ মামুনের সন্ধান চাই পরিবার” এ সংক্রান্ত প্রতিবেদন প্রচার হওয়ার দুই দিনে মাথায় উদ্ধার হয়েছে অপহৃত মামুন। বুধবার রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে তাকে।
অপহৃত মামুনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ০৮ জুন শনিবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সর্বশেষ যশোরে অবস্থান কালে বেলা ১টার পর থেকে তার সন্ধান পাচ্ছেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মামুন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিঁখোজ হওয়া বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলা গ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুনকে অবশেষে বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
অজ্ঞাতনামা একদল ব্যক্তি তাকে সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে ফেলে রেখে যায় বলে জানা গেছে।