দিবা-রাত্রির টেস্টের আগে ভারতকে জ্যাক ক্রলির হুঙ্কার

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারে ইংল্যান্ড। এতে সিরিজ ১-১ সমতায় রয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি দিবা-রাত্রির টেস্টে মাঠে নামবে দুইদল।

গোলাপি বলের টেস্টে মাঠে নামার আগে ভারতকে কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। তিনি জানান, তৃতীয় টেস্টে তারাই ফেভারিট। দিবা-রাত্রির টেস্টে ভারতের জেতার সুযোগ নেই।

তিনি বলেন, আমার মনে হয় ম্যাচটি আমাদের হাতে রয়েছে। এখন কেবল মাঠে নেমে বিপক্ষকে উড়িয়ে দেয়ার অপেক্ষা। আমরা এমন পরিবেশে খেলে বড় হয়েছি। দিবা-রাত্রির টেস্টে গোলাপি বল কেমন আচরণ করে সেটাও আমাদের জানা।

ক্রলি আরও বলেন, গোলাপি বলের টেস্টে ভারতের খেলার অভিজ্ঞতা কম। আর তাই এই টেস্টে আমরা এগিয়ে থাকবো। মোতেরার উইকেটে ঘাস আছে। আমাদের দলে ভালো মানের পেসার আছে। আর এই টেস্টে স্পিনারদের তুলনায় পেসাররা বড় ভূমিকা রাখতে পারবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর