রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা লিমা খানম।
রোববার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ৩ টার দিকের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৬ টায় ইউনিট ঘটনাস্থলে পৌছেচে।
ফায়ার সার্ভিস ধারণা করে জানান, এটি একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। এ আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় সমষ্টিগত ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হতে পারে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিসের সদস্যরা।
বার্তাবাজার/ই.এইচ.এম