২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভালুকায় পরিবেশ রক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে ভালুকা প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ভালুকা পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বাংলাদেশ পরিবেশ আন্দোল (বাপা)’র সাধারণ সম্পাদক শরীফ জামিল, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমিন শিপন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রমুখ।
সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বিভিন্ন দিকগুলো তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি