কুয়েত প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

কুয়েতের নাগরিক ব্যতিত অন্য কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন বিমার চলাচল কতৃপক্ষ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) মহামারি করোনা ভাইরাসের কারণে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান চলাচল কতৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্স।

নিষাধাজ্ঞায় আরো উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে কুয়েতের নাগরিকরা দেশে ফিরলে তাদেরকে অবশ্যই এক সপ্তাহ হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এক সপ্তাহ নিজের বাসায় অবস্থান করতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর