নাটোরের সিংড়ায় জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন বিষ্ণুপুর ইতালি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ আব্দুল আজিজ জাকির, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টু।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যপক ক্ষোভ বিরাজ করছে
এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সচেতন মহল এবং দ্রুত এর বিচার দাবি জানিয়েছে তারা।
মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। খুব দুংখজনক বিষয়। এ ধরনের ভুল ক্ষমার অযোগ্য।
এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান বার্তাবাজারকে বলেন, তড়িঘড়ি করে ফুল দেবার সময় এ ধরনের ভুল হয়েছে।
রবিন খান/বার্তাবাজার/পি