রাবি হল খোলার দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচী শুরু করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে প্রতক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির পিছন হতে এ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে ভাড়ি করে তুলে ক্যাম্পাস এলাকা। এসময় স্লোগানে তারা বলেন, ‘এক দফা এক দবি, হল-ক্যাম্পাস খোলা চাই, ‘ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবু ক্যাম্পাস খোলা চাই’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে আগামীকাল সোমবারের কর্মসূচিও ঘোষণা করেন তাঁরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? সব ক্লাসের শিক্ষার্থীদের অটোপাস দিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিীদর নিয়ে কিছুই ভাবছে না সরকার। আমরা অনেক অপেক্ষা করেছি আর না। এভাবে সরকার সব কিছু খুলে দিয়ে করোনার ভয় দেখিয়ে আমাদের ঘরে বন্দি করে রাখতে পারেনা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর