ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর