শহীদ দিবসে পতাকা ওড়েনি কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সারাদেশে বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল থেকে ওড়েনি কোন পতাকা। এ দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়।

রোববার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কোন পতাকা উড়তে দেখা যায়নি। কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।

স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের ২টি তলায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা না উড়ানোয় তারাও হতাশা প্রকাশ করেছেন। সকাল থেকে তারা এই ভবনে কোন পতাকা উড়তে দেখেননি।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, নতুন কোন কমিটি না থাকায় তিনি দায়িত্বে আছেন। রাতে আমরা ফুল দিয়েছি। ভবনটির দায়িত্বে একজন বৃদ্ধ আছেন। পতাকা না উড়ানোর বিয়ষে তিনি এখনই খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর