‘ভাই প্লিজ বাঁচান, আমারে বাঁচান’ বলে আকুতি করছিল মুজাক্কির
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গুলিবিদ্ধ হওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুজাক্কিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে রক্তাক্ত মুজাক্কির বাঁচার আঁকুতি জানাচ্ছিল।
সে বলছিল, ‘ভাই ভাই ভাই আমারে বাঁচান প্লিজ ভাই। আমারে বাঁচান’। এসময় তিনি তার ক্যামেরাটার খোঁজও করছিলেন।
এদিকে রোববার (২১ ফেব্রুয়ারি) ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিয়ে পরিবারের লোকজন নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানেই মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার অলোচিত মেয়র কাদের মির্জার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে মুজাক্কিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বার্তাবাজার/এসজে