বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি কাদেরের

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের প্রায় ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাই বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষা হওয়া এখন সময়ের দাবি। জাতির পিতার স্বপ্নের উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উৎপাটনের প্রত্যয় আমাদের।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কর্নেল (অব.) ফারুক খান, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দফতর সম্পাদক সায়েম খান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর