নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের বিচার দাবীতে মানবন্ধন করেছে নোয়াখালী প্রেসক্লাব।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের সামনেই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা মুজাক্কিরকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু, দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিশাদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফুয়াদ হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান ও সাংবাদিক নেতারা।
বার্তাবাজার/এসজে