মাগুরায় রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর

মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভাঙচুর করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ‌্য নিশ্চিত করেন। তিনি জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ পল্লব কুমার দে বলেন, কলেজ প্রতিষ্ঠার পর ২০০২ সালে কলেজের সামনে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়। গতকাল বিকালেও আমি শহীদ মিনারটি অক্ষত দেখেছি। রোববার সকাল ৯টার দিকে ফুল দিতে এসে দেখি শহীদ মিনারের তিনটি স্তম্ভ ভেঙে মাটিতে পড়ে আছে।

তিনি আরও বলেন, পুলিশকে খবর দিলে তারা এসে অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করেছে। আমরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর