সাংবাদিক মুজাক্কিরের মরদেহে বুলেটের ৬২টি স্প্রিন্টারের আঘাত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের মরদেহে ৫২ সেন্টিমিটার জায়গা জুড়ে বুলেটের ৬২টি স্প্রিন্টারের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রদীপ বিশ্বাস।

এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার অলোচিত মেয়র কাদের মির্জার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে মুজাক্কিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর