জাতীয় নাইন-বল চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে ‘দ্য হাউজ অব বিলিয়ার্ড অ্যান্ড স্পোর্টস’

রাজধানীতে জাতীয় নাইন-বল চ্যাম্পিয়নশিপ ২০২১ আয়োজন করছে ‘দ্য হাউজ অব বিলিয়ার্ড অ্যান্ড স্পোর্টস’। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ৭-৯ দিন চলবে এই টুর্নামেন্ট।

বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এলিট পুলের খেলোয়াড়রা এই মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশ নিতে পারবেন। এই টুর্নামেন্টে অংশ নিতে চাইলে প্রত্যেক খেলোয়াড়কে ২ হাজার টাকা এন্ট্রি ফি দিতে হবে।

এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১ লাখ ৩৬ হাজার টাকা। টুর্নামেন্টের ফাইনালে জয়ী খেলোয়াড় পাবেন ৫০ হাজার টাকা পুরস্কার। রানার্স আপ খেলোয়াড় পাবেন ৩০ হাজার টাকা পুরস্কার।

সেমিফাইনালে উত্তীর্ণ প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ হাজার টাকা। কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ প্রত্যেকে ৫ হাজার টাকা ও প্রি-কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ খেলোয়াড়রা প্রত্যেকে ২ হাজার টাকা করে পাবেন।

টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ সরাসরি ফেসবুকে দেখা যাবে। ফেসবুক লাইভ লিঙ্ক

বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নোকার ফেডারেশন কর্তৃক এই টুর্নামেন্টটি অনুমোদিত।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর